• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৩:৪৭ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:১৫

টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বিসিক-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, ম্যানেজার আবদুল্লাহ খান, উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতানা বিলকিস লতাসহ উদ্যোক্তা ফোরামের সকল উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০