• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:০৬:০৪ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৬ জুলাই ২০২৬ দুপুর ০২:৩১:১৬

হবিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্দ্রা দাশ পৈল গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বিজয় দাশ জানান, ইন্দ্রা সাঁতার জানত না। অসাবধানতাবশত সে পুকুরের পানিতে নেমে ডুবে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ব সাপ দিবস আজ
বিশ্ব সাপ দিবস আজ
১৬ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৩:২৬








Follow Us