দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৫ জুলাই বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকদ্রব্য জব্দের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available