• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৮:৪৮ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:২৭

জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার লাহিড়ীকান্দায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসটি মূলত চালকের সহকারী বা হেলপার চালাচ্ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান,আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম পাঠিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করি। আহত ১৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিল্প কোনো পাপ নয়: প্রভা
শিল্প কোনো পাপ নয়: প্রভা
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০২:১৭

মেসির বিদায় নিয়ে ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায় নিয়ে ডি মারিয়ার আবেগঘন বার্তা
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০০:৫৬

তিন মাস পর আজ খুলছে সুন্দরবন
তিন মাস পর আজ খুলছে সুন্দরবন
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:২৬


বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১৬

রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৭:০৭




দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:২৮