মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের সরকঘাটা-আশাপুর এলাকার মাঝামাঝি কালিগঙ্গা নদীর পশ্চিম তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ এপ্রিল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর।

স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে ঘিওর থানা পুলিশকে খবর দেন। পরে থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালান। প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘিওর থানার ওসি মীর মাহবুব বলেন, “মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available