জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ একটি বেহাল সড়কে জনদুর্ভোগ লাঘবে ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।
১০ আগস্ট সোমবার সকালে পৌর শহরের চন্দ্রাঘন্টি এলাকা থেকে আবদুল হাকিম স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়।
জানা গেছে, জেলা শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ ও খানাখন্দের কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থীরা চরমভাবে বিপাকে পড়েন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। জনদুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয়দের নিয়ে সঙ্গে নিয়ে রাস্তাটি সংস্কার কার্যক্রম শুরু করেন জামালপুর ৩৫ বিজিবি।
রাস্তা সংস্কার কাজের নেতৃত্ব দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। এসময় বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, বিজিবির কর্মকর্তা, সৈনিকসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রাস্তাটি সংস্কারের পর রিকশাচালক, অটোরিকশা চালক, পথচারীরা বিজিবির জনহিতকর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটিতে জলাবদ্ধতা, খানাখন্দের কারণের বেহালদশার সৃষ্টি হয়। জনস্বার্থে বিজিবি স্থানীয়দের সম্পৃক্ততায় রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available