নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়, তবে অপর একটি স্টেশনে নিয়ম মেনে জ্বালানি বিক্রির প্রমাণ মেলে।
৭ মার্চ শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।


অভিযান চলাকালে সানারপাড়ে অবস্থিত মেসার্স জোনাকী ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এ সময় স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি নোট করা হয়। পরে পাশের মেঘনা ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করছে।

মোবাইল কোর্টের কর্মকর্তারা স্টেশনটির স্টক রেজিস্টার যাচাই করেন এবং বিক্রয় প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরিদর্শনে দেখা যায়, স্টেশনটি ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে এবং মজুদ ও বিক্রয়ের তথ্যও নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে।
এ সময় সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, ‘জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available