• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫০:১২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, আধাঘণ্টা সেবা ব্যাহত

৮ মার্চ ২০২৬ সকাল ১১:২৭:৫৬

হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, আধাঘণ্টা সেবা ব্যাহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের কাজে ব্যবহৃত একটি ইসিজি মেশিন জেলা প্রশাসকের সরকারি বাংলোয় নেওয়ার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। এ সময় প্রায় আধাঘণ্টা জরুরি বিভাগের রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানা গেছে।

৭ মার্চ শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এমন খবর পাওয়ার পর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফারের নির্দেশে জরুরি বিভাগের একটি ইসিজি মেশিনসহ হাসপাতালের তিনজন কর্মচারী জেলা প্রশাসকের সরকারি বাংলোয় যান পরীক্ষা-নিরীক্ষা করাতে।

পরে বিষয়টি হাসপাতালের ভেতরে জানাজানি হলে জেলা প্রশাসক সেখানে পরীক্ষা-নিরীক্ষা করাতে অনিচ্ছা প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর মেশিনটি আবার দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

এদিকে ওই সময় জরুরি বিভাগে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের প্রায় ৩০ মিনিট ইসিজি সেবা না পেয়ে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, তত্ত্বাবধায়ক ও আরএমওর অনুরোধে মেশিনটি জেলা প্রশাসকের বাংলোয় নেওয়া হয়েছিল। তাঁদের নির্দেশ অমান্য করা সম্ভব ছিল না। তবে জরুরি বিভাগের সেবায় ব্যবহৃত কোনো যন্ত্রপাতি বাইরে নেওয়া ঠিক হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, জেলা প্রশাসক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেশিনটি সেখানে নেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ-হাদি চত্বর

এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১