• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:০২:১৪ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে যুবদল নেতার উপর হামলায় জামায়েত ইসলামী সম্পৃক্ত নয়

৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৭

কেরানীগঞ্জে যুবদল নেতার উপর হামলায় জামায়েত ইসলামী সম্পৃক্ত নয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ যুবদল নেতা আরিফুজ্জামান কামালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়েত ইসলামীকে দোষারোপ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ৩ আসনের জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাজার এলাকায় জামায়েত ইসলামীর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা-৩ আসনের জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।

Ad
Ad

তিনি জানান, আরিফুজ্জামান কামালের উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এই বর্বররিচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তথ্য প্রমাণ ছাড়াই অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আহত কামাল সম্পর্কে আমার মামাতো ভাই এবং সে আমার ছাত্র ছিল।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ঘোষণা করছি এই ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন স্তরের নেতা কর্মীর ন্যূনতম কোন সম্পৃক্ততা নেই। একটি মহল প্রকৃত দোষীদের আড়াল করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে ,প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

উল্লেখ্য: গতকাল শুক্রবার রাত দশটার দিকে ইকুরিয়া জমিদার বাড়ি এলাকায় যুবদল নেতা আরিফুজ্জামান কামালকে কে বা কারা কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us