• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:৫৮ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে সার পাচারের অভিযোগ, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯

দৌলতপুরে সার পাচারের অভিযোগ, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ বস্তা সারসহ একটি ভ্যান আটক করেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

১৬ অক্টোবর শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। জরিমানা প্রাপ্ত সাব-ডিলারের নাম হাবিবুর রহমান হবি। তিনি দৌলতপুরের দীপু ট্রেডার্সের সাব-ডিলার।

জানা গেছে, সরকারি বরাদ্দের সার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ভ্যানটি আটক করার পর উপজেলা প্রশাসনকে খবর দেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিবুর রহমান হবিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

প্রবীর বিশ্বাস বলেন, সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৩৯

ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৮






ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:০৪