• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৭:২৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৬

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক ঘটনায় এক দিনে দুই নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ঘিওরে চম্পা বেগম (৪০) নামে তিন সন্তানের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

২৪ নভেম্বর মঙ্গলবার সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে চম্পা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় হামলার শিকার হন সুমি আক্তার। অন্যদিকে, সদর উপজেলার কৃষ্ণপুরে শিমু বেগম (৪৭)নামে এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা বেগম বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকার তারা সীমা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও কাজ শেষে তার বাড়ি ফেরার কথা ছিল। সাধারণত রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফিরতেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পান তারা।

আরও পড়ুন

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার

পরদিন মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পেছনে চম্পা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। মরদেহের পাশে কাঁচাবাজার ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মুঠোফোনটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিহতের মেয়ে স্বর্ণা জানান, রাতে মা বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। সকালে বাড়ির পেছনে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পা বেগমের স্বামী স্বপন মিয়া দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের খোঁজখবর নেন না। ফলে পোশাক কারখানায় কাজ করে তিন সন্তান ও শাশুড়ির ভরণপোষণ চালাতেন চম্পা।

আরও পড়ুন

ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

তারা সীমা অ্যাপারেলসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইসমাইল হোসাইন বলেন, নিয়ম অনুযায়ী সোমবার রাত ৯টায় চম্পা বেগমকে ছুটি দেওয়া হয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় সোমবার সন্ধ্যায় শিমু বেগমকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগরের বিরুদ্ধে।

নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, দোকান থেকে বাড়ি ফেরার পথে তার স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন সাগর। এতে শিমু আক্তারের এক হাত মারাত্মকভাবে জখম হয়। হাতটি শুধু চামড়া ও সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

আলম পীর আরও অভিযোগ করেন, এর আগেও সাগর তার ওপর হামলা চালিয়েছিলেন। নিজের ও পরিবারের সদস্যদের ওপর বারবার হামলার ঘটনায় তারা আতঙ্কের মধ্যে ছিলেন।

হামলার পর গুরুতর আহত শিমু বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘিওর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) সুমন চক্রবর্তী চম্পা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, প্রাথমিকভাবে চম্পা বেগমের মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শিমু বেগমের মৃত্যুর বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪১:১৫

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৬

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪