• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৩:৫৫ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

২১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২০:২৫

মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর জহুরুল ইসলাম (৫০) নামে অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাথাভাঙা মোড় সড়কের পাশের ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।  

জহুরুল ইসলাম উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তোফাজ্জল এর ছেলে।

জানা গেছে, দুপুরে মাথাভাঙা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অটোচালক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ওয়েব ফিল্মে অভিনেত্রী মৌ খান
ওয়েব ফিল্মে অভিনেত্রী মৌ খান
২১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০২:২০