সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ বাঁধ অপসারণ করেছে প্রশাসন।
২০২৫-২৬ অর্থবছরে জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।


অভিযানে বিভিন্ন বাঁধ থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গুটি জাল, ৫০০ মিটার কারেন্ট জাল এবং ১৫টি চায়না দোয়ারি জব্দ করা হয়। পরে জব্দ জাল ও দোয়ালি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদি হাসান এবং সদরপুর থানা পুলিশ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ সময়ে কেউ জাটকা আহরণ বা সংশ্লিষ্ট কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available