ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানা (৫০) ছুরিকাঘাতে আহত হয়েছেন।
৪ নভেম্বর বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার গচিহাটা এলাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, পূর্বধুলদিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৫) শাহরিয়ার জামান রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে চার-পাঁচজন মাদকসেবীর সঙ্গে শাহরিয়ার জামান রানার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাদের একজনকে চড় মারেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available