• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫০:২৫ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

২১ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৪:৫০

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ট্রাক ও সিএনজির সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৫ জন।

২১ জুলাই মঙ্গলবার সকাল ৮টার দিকে ধল্লা ইউনিয়নের মিদুলিয়া জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী রফিকুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার খোদর্দাযোগিনী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সিংগাইর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে হেমায়েতপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিকে যাচ্ছিল একটি ট্রাক। মিদুলিয়া জোড়া ব্রিজ এলাকায় সিএনজিটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন এবং সিএনজির চালকসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) হলেন মো. মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিংগাইর থানা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬





নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৩





Follow Us