জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকায় রেললাইনের ওপর থেকে খণ্ড-বিখণ্ড অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে জিআরপি পুলিশ। ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা তাদের।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে রেললাইন এলাকায় চলাফেরা করতে দেখেছেন অনেকেই। পরে তার খন্ড বিখন্ড মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের আশপাশে পড়ে ছিল। পাশাপাশি মাথার অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available