• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১১:১১ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৬:২২

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উত্তর আগ্রাবাদ এলাকার রমনা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত কর্মক্ষেত্রে ছায়েদুর রহমানের আচরণে কোনো অস্বাভাবিকতা তারা লক্ষ করেননি। সন্ধ্যা ৬টা পর্যন্ত একটি দাপ্তরিক বৈঠকে তিনি সহকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় তাকে স্বাভাবিক ও প্রফুল্ল মেজাজে দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে পদোন্নতি পান।

পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ওই সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসতে বলেন। পরে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে হালিশহর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের বাবা। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস কোর্সে অধ্যয়নরত। তারা দুজনই ঢাকায় বসবাস করেন। মেজ মেয়ে চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ