• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:১৫:১৫ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোরের আঁধারে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:০৪

ভোরের আঁধারে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ফের উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোরে নাবলুসের আশপাশের একাধিক এলাকায় ব্যাপক সামরিক মোতায়েনের পাশাপাশি বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

সূত্রের দাবি, নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত সেবাস্তিয়া শহরে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েনের পর বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

একই সময়ে নাবলুসের দক্ষিণে অবস্থিত আসিরা আল-কিবলিয়া গ্রামেও ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। গ্রামের বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে ওয়াফা।

এ ছাড়া নাবলুস গভর্নরেটের দক্ষিণে অবস্থিত দুমা গ্রামেও অতিরিক্ত ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

একসঙ্গে পশ্চিম তীরের একাধিক এলাকায় সামরিক তৎপরতা ও বাড়ি বাড়ি অভিযানের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬