নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সালু হাজী রোডে জামে মসজিদের পূণঃনির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।
২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ মসজিদটির সংস্কারের শুভ উদ্ভোধন করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন- দেশের অন্যতম ফ্যাশন হাউজ প্রতিষ্ঠান মেন্সওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হান্নান। মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ হালু হাজী রোডসহ স্থানীয় এলাকার বাসিন্দারা।

সালু হাজী রোড ও স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, তিন দশক ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সালু হাজী রোডের মাথায় জামে মসজিদটিতে নামাজ আদায় করতেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলের প্রায় একুশ জেলার যাত্রীসহ মিজিমিজি সালু হাজী রোড ও স্থানীয় এলাকার বাসিন্দারাও সেখানে নামাজ আদায় করেন। গেল কয়েক বছর ধরে বর্ষায় মসজিদটি পানিতে তলিয়ে যায়। এতে মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট হয়। এক পর্যায়ে মসজিদটি নামাজ পড়ার অযোগ্য স্থানে পরিণত হয়। বিষয়টি নজরে আসে দেশের শীর্ষ ফ্যাশন হাউজের অন্যতম প্রতিষ্ঠান মেন্সওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হান্নান মসজিদটিকে পুনঃসংস্কার করার অভিপ্রায় প্রকাশ করে। পরে এলাকাবাসীর সম্মতিতে মসজিদটি পুনরায় নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।
মেন্স ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. হান্নান বলেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা চাইলে মসজিদটি সুন্দরভাবে আমরা নির্মাণ করবো। যেন আগের মতো মুসল্লীরা নামাজ আদায় করতে পারে। তিনি বলেন, মসজিদের জন্য জমি, অর্থ, শ্রম, মেধা সব দিয়ে আমরা সহযোগিতা করবো।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মসজিদ আল্লাহ তায়ালার ঘর। আল্লাহ তায়ালা কাকে দিয়ে মসজিদের খেদমত করাবেন, তিনিই জানেন। তবে আমরা সবাই মসজিদের পুনঃ নির্মাণ কাজে শরীক হবো ইনশাআল্লাহ। এসময় তিনি জেলা পরিষদ থেকেও মসজিদের জন্য সহযোগিতার আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available