• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই কার্তিক ১৪৩৩ রাত ১২:১০:১৭ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

সিন্ডিকেট প্রতিরোধ নিশ্চিত করবে সরকার: রিজভী

২০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৯:০৫

সিন্ডিকেট প্রতিরোধ নিশ্চিত করবে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে সেটি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২০ এপ্রিল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি।

আরও পড়ুন

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১