• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৪৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও হ্যান্ডকাপ উদ্ধার

২০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৭:২১

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও হ্যান্ডকাপ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, হ্যান্ডকাপ ও ইয়াবাসহ সোলেমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা  (ডিবি) পুলিশ।

২০ এপ্রিল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর এলাকায় তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে শয়নকক্ষ থেকে আটক করা হয়। সোলেমান মৃত আব্দুল মান্নান এবং হোসনেয়ারা বেগমের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে সোলেমানের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা, একটি ওয়াকি-টকি, পুলিশের ক্যাপ, হ্যান্ডকাপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, সোলেমানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ধর্ষণসহ অন্তত ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭