• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৩:৩২ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ও জরিমানা

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৩:২৯

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ও জরিমানা

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এ অভিযান করা হয়।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের অভিযান চালিয়ে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামের দুই প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ানের ঘাটতি এবং অতিরিক্ত সেবামূল্য আদায়ের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার অভিযোগ আসে। মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক-ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, “জনস্বার্থ রক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অবৈধভাবে পরিচালিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ
গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪১










Follow Us