• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:১৩:০৮ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে তেল পাম্পে ইউএনও’র ওপর হামলা, বডিগার্ড আহত

২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪০

পঞ্চগড়ে তেল পাম্পে ইউএনও’র ওপর হামলা, বডিগার্ড আহত

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।

২৫ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ সময় উত্তেজিত জনতা ইউএনও এর বডিগার্ড তৈবুলকে মারধর করে এবং তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। আহত বডিগার্ড বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে থাকা অনেক চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বৈধ কাগজপত্রধারীরা তেল পেতে বাধার মুখে পড়েন এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ ইউএনওকে অবহিত করলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগের নির্দেশ দেন এবং দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন।

এরপরই হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বডিগার্ডের ওপর চড়াও হয়ে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিতে তিনি আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, উপজেলায় তিনটি পাম্পে তেল সরবরাহের কথা ছিল। একটি পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে তিনি সেখানে যান। কাগজপত্রবিহীন চালকদের সরিয়ে দেওয়ার নির্দেশ এবং জরিমানা করার পরপরই হামলার ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us