• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৩০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য: আইনমন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪০:৪৬

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, আর তাই দেশের মানুষ একটি স্বাধীন নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।

২৫ এপ্রিল শনিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওই কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল ঘুরে দেখে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনই চাই না।

তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায় যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হবে না।

“আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক,” যোগ করেন তিনি।

ডেইলি স্টার কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য। আমরা চাই না ভবিষ্যতে এমন কোনো দুঃখজনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক। এসব স্মৃতি দুঃস্বপ্নের মতো, আর আমরা সেই দুঃস্বপ্ন থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২