• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২০:০৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৩:৫১

প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের সব বোর্ডের প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারণাকে ‘স্রেফ গুজব’ বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২৫ এপ্রিল শনিবার শিক্ষামন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন লেখেন, ‘কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

আরও পড়ুন

পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খান

‘ফ্যাক্টচেক ছাড়া’ জাতীয় নাগরিক পার্টির বিবৃতি দেওয়াকে হতাশাজনক মন্তব্য করে তিনি আরও লেখেন, ‘এমতাবস্থায় ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল- এনসিপির পক্ষ থেকে কোনোরকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:৫১