• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:০৩:২২ (13-Aug-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩৩:০০

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

১৩ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল তিগ্গা মোটরসাইকেল নিয়ে রাস্তা থেকে সড়কে উঠছিলেন। এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু
সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু
১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫০:২৩



দেশের রাষ্ট্রপতি ছিলেন যারা
দেশের রাষ্ট্রপতি ছিলেন যারা
১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২৯:০৩


খাগড়াছড়িতে ২৪টি গুঁইসাপসহ নারী আটক
খাগড়াছড়িতে ২৪টি গুঁইসাপসহ নারী আটক
১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০৮:২১