• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪২:৩৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২০:০০

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০
কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। তবে কিশোরীর পরিবার রাকিবের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি।

কিশোরীর পরিবারের দাবি, এ নিয়ে বিরোধের জেরে তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হন রাকিব।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

জামালপুরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯