মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালযের এডহক কমিটির সভাপতি ইয়াছিন সুমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জরুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ফরিদ মিয়া।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভি়ভাবক প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, মালখানগর কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন রাজা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬ ইং এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ বিতরন করা হয়। এছাড়াও ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available