• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৩:১৯ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ছে ১৭ পয়সা

২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১২

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ছে ১৭ পয়সা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জ্বালানির দাম বৃদ্ধি করায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বেড়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সচিবালয়ে বলেন, ‘সরকারি হিসাব অনুযায়ী ২০ পয়সা বাড়ে। জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সেই হিসাবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। মালিকরা বিআরটিএ’র সঙ্গে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।’

তিনি আরও বলেন, ‘ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের বার্ডেন। সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি তাদের শাস্তির ব্যবস্থা করবে। প্রশাসনিকভাবে এবং সমিতিগত দুইভাবেই তাদের বিষয়টি দেখা হবে।’

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি।

আরও পড়ুন

মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)

এর আগে, গত রোববার দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:৫১


ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:০৬


গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৪৩

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১