• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:০৩:৩৪ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৩

নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক অটোচার্জার চালক অজ্ঞান হওয়ার পর তাঁর অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

২১ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মাহাবুর রহমান শাকিল (২৪) নাটোর সদর উপজেলার রহিমপুর বড় হরিশপুর এলাকার শাহ আলমের ছেলে। তিনি পেশায় একজন অটোচার্জার চালক।

ভুক্তভোগীর বাবা শাহ আলম জানান, নাটোর রেলস্টেশন থেকে যাত্রীবেশে দুই অজ্ঞাত ব্যক্তি শাকিলের অটোচার্জার ভাড়া করে নলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা কৌশলে তাঁকে অজ্ঞান করে নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকের সামনে রাস্তার পাশে ফেলে রেখে অটোচার্জারটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় দোকানদাররা শাকিলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে মাথায় পানি দিলে তাঁর জ্ঞান ফিরে আসে।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি কর্মকর্তা এসআই মোহাম্মদ শাহিন বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬





Follow Us