বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
২৭ জুলাই সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, গত ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত।
পুলিশ জানায়, এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে শেখ মুরাদ, আবু তাহের দীপ, মো. হাফিজুর রহমান ও মো. শিপন শেখকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শেখ মুরাদের কাছ থেকে একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার পেছনের মূল পরিকল্পনা ও উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে।
আইনজীবী হত্যার ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে হত্যার নেপথ্যের কারণ ও সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available