• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:১২:১০ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

২৭ জুন ২০২৬ রাত ০৮:৪৮:৫০

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভ্যান দুর্ঘটনায় পানিতে পড়ে হাসেম সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৭ জুন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিহত হাসেম সরদার নলডাঙ্গা হাট থেকে নিজস্ব ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি গাছের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগলে তিনি ভ্যানসহ নদীতে পড়ে যান।

স্থানীয় লোকজন জানায়, ভ্যানসহ নদীতে লোকটিকে পানিতে পড়ে থাকতে দেখে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দেই। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশের নজরদারি অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১



Follow Us