• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৩:২৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেগা সিটি গুলোতে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান

২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৫৩

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেগা সিটি গুলোতে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রূপায়ণ গ্রুপের অনন্য সৃষ্টি 'রূপায়ণ সিটি উত্তরা' পরিদর্শন করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতারা। রূপায়ণ সিটির নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শনের লক্ষ্যে এই পরিদর্শনে আসেন।

রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল নেতৃত্বে সংগঠনের কার্যকরি কমিটির ঊর্ধ্বতন সদস্যবৃন্দ উপস্থিত এতে ছিলেন।

এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন।

আন্তর্জাতিক মানের এই প্রকল্পটির স্থাপত্যশৈলী, সবুজায়ন এবং উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় রিহাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

তিনি আরও বলেন, দেশের ভেতরে এত সুন্দর আবাসন প্রকল্প করা যায় তা অনেকের জানা নেই। কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য সরকারের সুদৃষ্টি দেয়া দরকার। সরকার সহযোগিতা করলে বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। আমি এখানে এসে দেখলাম বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তারা এখানে বসবাস করছে। বিদেশী নাগরিকরা যেখানে সেখানে থাকে না। সবসময় একটি নিরাপদ স্থান খুঁজেন। তাই আমি বলতে পারি রূপায়ণ সিটি উত্তরা সুরক্ষিত একটি জায়গা।

পরিদর্শন শেষে উভয় পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

রিহ্যাব-এর অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সহ-সভাপতি, এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জি. মো. মোস্তফা কামাল, এ. জেড. এম. কামরুদ্দিন, মো: জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব)., মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম. ফখরুল ইসলাম, এ. এস. এম. আব্দুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল, তাসনোভা মাহবুব সালাম প্রমুখ।

আরও পড়ুন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব). সহ অন্যান্য কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬