• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫২:৪২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!

২৭ জুন ২০২৬ রাত ০৮:২৫:৪০

জামালপুর সীমান্তে শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা।

২৭ জুন শনিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ আন্তর্জাতিক পিলারের কাছে গাড়িতে করে মাটি কেটে নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে শুন্য রেখা থেকে গত দিন ধরে মাহিন্দ্র গাড়িতে করে মাটি কেটে নিচ্ছেন ভারতের নাগরিকরা। শুন্য রেখা মাটি কেটে নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বাংলাদেশি নাগরিকদের সীমান্তের কাছে যেতে মানা করা হলেও অবাধে মাটি কেটে মাহিন্দ্র গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিচ্ছে ভারতীয় নাগরিকরা।

ধানুয়া গ্রামের কয়েকজন কৃষক জানান, বিজিবি মাইকিং করে সীমান্তের কাছে যেতে নিষেধ করায় আমরা সেখানে যেতে পারছি না। কিন্তু ভারতীয়রা অবাধে শুন্য রেখার মাটি নিয়ে যাচ্ছে। শুন্য রেখা থেকে মাটি কেটে নেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তাই এব্যাপারে বিজিবির হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারতীয়রা সীমান্তঘেষা তাদের জমিতে মাটি কাটলে আমাদের বিজিবি এতে বাধা প্রদান করেন। বর্তমানে মাটি কাটা বন্ধ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬