• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৯:১১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প

২৭ জুন ২০২৬ রাত ০৯:৫০:১৮

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পের কারণে পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতেও তীব্র কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মাটির ২১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭