• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:৫৯ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

৩১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫১:০২

লালমনিরহাটে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি।

৩০ আগস্ট রোববার রাত সাড়ে ৯টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ