• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৩৫:০৯ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ফ্যাক্টরিতে মিলল বিদেশি রিভলভার ও গুলি

৩১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৭:০৩

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ফ্যাক্টরিতে মিলল বিদেশি রিভলভার ও গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩১ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কুতুবাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬