• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:০৬ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

১৫ জুন ২০২৬ বিকাল ০৩:৪৭:১৬

নলডাঙ্গায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইয়ানুছ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৪ জুন রোববার দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে ইয়ানুছ আম নামাতে গিয়ে গাছ পড়ে গুরুতর আহত হয়।

নিহত ইয়ানুছ উপজেলার পূর্ব সোনাপতিল গ্রামের মৃত ইংরেজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে ইয়ানুছ আলী আম নামাতে গিয়ে গাছ পড়ে গুরুতর আহত হয়। পড়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় মারা যান ইয়ানুছ আলী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আম গাছ পড়ে ইয়ানুছ আলী নামের এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us