• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৩:৫৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করল ইইউ

১৫ জুন ২০২৬ বিকাল ০৪:২৫:৩৫

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করল ইইউ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুর্যোগের আগাম প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম এবং পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশের সাফল্যকে ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

১৫ জুন সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং রেসকিউ সেন্টার উন্নয়নের মতো খাতে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকারের সময়ে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

জবাবে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বিভিন্ন খাতে বাংলাদেশের পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে ইইউর সহযোগিতা কামনা করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬