• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫৫:০৮ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে: পানিসম্পদ মন্ত্রী

১৫ জুন ২০২৬ বিকাল ০৪:২৯:৪৩

জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে: পানিসম্পদ মন্ত্রী

‎ডেস্ক রিপোর্ট: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সময়ের সাথে সাথে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্রুত বিকাশ ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ও দক্ষভাবে সমস্যার সমাধান দিচ্ছে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে।

১৫ জুন সোমবার‎ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট) এ এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ  মন্ত্রী আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন খেলা এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এআইকে মানুষের বিকল্প না ভেবে মানুষের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে হবে।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বুদ্ধিমত্তা ও জ্ঞানভিত্তিক আধুনিক চিন্তাধারা উন্নয়নের সকল ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআই কে কীভাবে কাজে লাগানো যায় তা খুঁজে বের করার আহ্বান জানান মন্ত্রী।

‎বুয়েটের উপযুক্ত প্রযুক্তি ইনস্টিটিউট ( আইটি) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us