• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৪:৪৯ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫২

মানিকগঞ্জে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় জেলা গোয়েন্দা সংস্থা ডিবির অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

১৪ জুন রোববার রাতে উপজেলার টেপড়া এলাকায় পৃতিষ শীলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৪৫০ পিছ ইয়াবা

আটকরা হলেন- উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদ-এর ছেলে ফয়েজ আহমেদ(৩২) ও মৃত তফসেরের ছেলে জিকির আলী (৩৬)।

জানা যায়, গ্রেফতার ফয়েজ আহমেদ নিষিদ্ধ ঘোষিত শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। এছাড়া, তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকতায় দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এ অভিযান চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us