রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগর গ্রামে মো. ফাহিম (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৮ মার্চ শনিবার বিকেলে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available