• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:২৮:৩১ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১

জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

২১ জুন রোববার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চর বওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা ফকির উত্তর চর বওলা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান ষাট বছর বয়সী কৃষক মুসা ফকির। এ সময় হঠাৎ বৃষ্টি ও তীব্র বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদুজ্জামান বলেন, বজ্রপাতে আহত মুসা ফকিরকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
২১ জুন ২০২৬ রাত ০৯:২৭:১৬









জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১

Follow Us