• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৫:২১ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে আরও ১ জনকে পুশইনের চেষ্টা, রুখে ‍দিলো বিজিবি

১৬ জুন ২০২৬ দুপুর ১২:৫৩:০৬

জামালপুর সীমান্তে আরও ১ জনকে পুশইনের চেষ্টা, রুখে ‍দিলো বিজিবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আরও একজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে পুশইন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা।

১৫ জুন সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী।

বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় অবশেষে পুশইন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের।

পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই যুবক বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে। শূন্য রেখার দুপাশে বিজিবি ও বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে। সেই সঙ্গে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় এলাকাবাসী।

এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, আমাদের সীমান্তে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হয়েছে তবে এলাকাবাসীর সহায়তায় তা রুখে দেওয়া হয়েছে। বর্তমানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করলো সৌদি আরব
উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করলো সৌদি আরব
১৬ জুন ২০২৬ দুপুর ০১:০৫:৩২




Follow Us