• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪২:৩৩ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করলো সৌদি আরব

১৬ জুন ২০২৬ দুপুর ০১:০৫:৩২

উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করলো সৌদি আরব

স্পোর্টস ডেস্ক: ম্যাক্সিমিলিয়ানো আরোহোর করা গোলে হার এড়িয়েছে উরুগুয়ে। মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের দখলে। প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করলেও বড় সুযোগ তৈরি করে উরুগুয়ে। ৩০তম মিনিটে ফেদেরিকো ভিনাসের ডাইভিং হেড দুর্দান্ত দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন সৌদি গোলরক্ষক আল ওয়াইজ।

তবে ৪১তম মিনিটে এগিয়ে যায় সৌদি আরব। কর্নার থেকে আল জুয়াইরের ভাসানো বলে পেছনের পোস্টে থাকা আবদুলহামিদ শট নেন। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা প্রথম প্রচেষ্টা ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ডে দ্রুততম সময়ে বলের নাগাল পেয়ে আল আমরি জালে পাঠালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।

বিরতির পর পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। একের পর এক সুযোগ তৈরি করলেও সৌদি গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না তারা।

অবশেষে ৮০তম মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরোহোর গোলে দীর্ঘ সময়ের অচলাবস্থা কাটিয়ে ম্যাচে ১-১ সমতা আনে লাতিন আমেরিকার দলটি।

বাকি সময়ে উভয় দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ এবং পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উরুগুয়ে ও সৌদি আরব।

এদিকে শক্তিশালী দলগুলোর জন্য হতাশার রাত অব্যাহত রয়েছে। এর আগে স্পেন গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে, বেলজিয়াম ড্র করেছে মিসরের বিপক্ষে। সেই তালিকায় এবার যোগ হলো উরুগুয়ের নামও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করলো সৌদি আরব
উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করলো সৌদি আরব
১৬ জুন ২০২৬ দুপুর ০১:০৫:৩২


Follow Us