• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৭:৫৯ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১৫

২১ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৯:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় সর্দাররা বৈঠকে বসেন। সেখানে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২

রাতে টর্চলাইটের আলোয় চলা এ সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৯:২৮