• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:২১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এঘটনা ঘটে। তিনি ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।নিহতের স্ত্রী ও ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত এসে প্রথমে তাকে পিঠে থাপ্পর দেয়, সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে গিয়ে মারধরের কথা জানায়, পরে দুলালকে সাজিতের পরিবারের লোকজন এসে মারধর করে।এসময় ছেলে ওসমান গনি বাবাকে বাঁচাতে গেলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায় সাজিতের পরিবার ।পরে আহত দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।