নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে মো. সুমন শাহ (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৩১ আগস্ট সোমবার নলডাঙ্গা উপজেলার আমতলী বাজার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল পরিচালনা করা হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় সুমন শাহকে আটক করা হয়।
আটক সুমন শাহ রাজশাহীর পুঠিয়া উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
টহলরত সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের অপরাধে সুমন শাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ টিম ও আমতলী এলাকার মাদকদ্রব্য নির্মূল কমিটির সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নলডাঙ্গা উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available