• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৮:৪৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৬:৩৯

জামালপুরে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ৩৫ বিজিবি।

১৫ জুলাই বুধবার বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি জনপদ লাউচাপড়া এলাকায় জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, টু আই সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাহাড়ি জনপদের মানুষ। এসময় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রথযাত্রা উৎসব শুরু কাল
রথযাত্রা উৎসব শুরু কাল
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৮:৫৯







Follow Us