• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫ জুলাই ২০২৬ দুপুর ০২:৫০:২২

পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই বুধবার সকালে জেলা পরিষদের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করতে গার্বেজ ভ্যান বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "পিরোজপুরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি আমার বাসার সামনের ময়লা নিজেই পরিষ্কার করি, তাহলে দেখবেন পুরো পাড়া-মহল্লাই পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে দেশ আরও সবুজ হয়ে উঠবে। আসুন, সবাই মিলে একটি সুন্দর পিরোজপুর গড়ে তুলি।"

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, "শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে আমরা এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে এ এলাকায় গার্বেজ ভ্যান বিতরণ করা হয়েছে। এটি এলাকাবাসী ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ কর্মসূচি সফল হবে এবং একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০